শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এক সপ্তাহে ডেঙ্গুতে প্রাণ গেল ৩৬ জনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪, ৯:১৯ পিএম  (ভিজিটর : )

ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমশ বাড়ছে। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে, যার ফলে হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে (শনিবার থেকে শুক্রবার পর্যন্ত) ডেঙ্গুতে ৩৬ জনের মৃত্যু হয়েছে এবং ৬ হাজার ৫৬৬ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৭,৪৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩,৪১৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন, এবং ডেঙ্গুতে মোট ২৩৭ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন আর শুধুমাত্র মৌসুমি রোগ নয়, এটি সারা বছরব্যাপী ঘটছে এবং বর্ষার সময় এর প্রকোপ আরও বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনের পাশাপাশি সিটি করপোরেশনকে প্রতিটি এলাকায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলেন, মশা নিয়ন্ত্রণে শুধু জরিমানা এবং জনসচেতনতা বৃদ্ধি যথেষ্ট নয়। দক্ষ জনবল দিয়ে সঠিকভাবে জরিপ পরিচালনা করে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সর্বাধিক ছিল, যেখানে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন আক্রান্ত হন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।

কেকে/এজে




সর্বশেষ সংবাদ
অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে : জামায়াত আমির
নওগাঁয় ডোবায় ডুবে মামা-ভাগনের মৃত্যু
৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আইডিয়ালে ভাই-বোন ভর্তিতে শতভাগ কোটা চান অভিভাবকরা
হিট অফিসার মাসে বেতন পেতেন ৮ লাখ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
বিআরটিসি কার্যালয়ে মানববন্ধনের চেষ্টা, থানায় জিডি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
স্বাস্থ্য'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: info@banglaforever.com
বাংলা ফরএভার পরিবার