শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
শমসের মবিন চৌধুরী আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৪:১৮ পিএম  (ভিজিটর : )

তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শমসের মবিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এর আগে, আজ দুপুর থেকে রাজধানীর বনানীতে শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. রবিউল হোসেন ভুঁইয়া।

এদিকে গতকাল বুধবার (১৬ অক্টোবর) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় শমসের মবিন চৌধুরীকে। তিনি স্ত্রীর চিকিৎসার জন্য থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন। কিন্তু তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হয়।

কেকে/এমআই




সর্বশেষ সংবাদ
অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে : জামায়াত আমির
নওগাঁয় ডোবায় ডুবে মামা-ভাগনের মৃত্যু
৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আইডিয়ালে ভাই-বোন ভর্তিতে শতভাগ কোটা চান অভিভাবকরা
হিট অফিসার মাসে বেতন পেতেন ৮ লাখ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
বিআরটিসি কার্যালয়ে মানববন্ধনের চেষ্টা, থানায় জিডি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
রাজনীতি'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: info@banglaforever.com
বাংলা ফরএভার পরিবার