শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
খিলগাঁও থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ১২:২৬ পিএম  (ভিজিটর : )

রাজধানীর খিলগাঁও তিলপাপাড়া এলাকায় একটি বাসা থেকে শাহিদা আক্তার (১৪) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাও তিলপা পাড়া ৬নম্বর রোডের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।


খিলগাঁও থানার উপ পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম জানান, শাহিদা খিলগাঁও তিলপা পাড়া গৃহকর্তা নুরুল হায়দারের বাসায় তিন বছর যাবৎ গৃহকর্মীর কাজ করতো। তার গ্রামেরর বাড়ি গৌরিপুর, থানা: গৌরিপুর, জেলা: ময়মনসিংহ জেলার গৌড়িপুর উপজেলায়। বাবার নাম মোঃ শহিদ।


তিনি আরো জানান, গৃহকর্তা নুরুল হায়দার একটি ফিন্যান্সিয়াল কোম্পানিতে চাকুরী করেন। সন্ধ্যার দিকে অফিস শেষে বাসায় ফিরে ভিতর থেকে দরজা বন্ধ পায়। অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে শাহিদাকে ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।পরে খিলগাঁও থানায় ফোন দিয়ে জানান। পরে বাসায় এসে শাহিদা ঝুলন্ত  অবস্থায় উদ্ধার করি। তবে কি কারনে শাহিদা গলায় ফাঁসি দিয়েছে তাৎক্ষনিকভাবে কিছু জানা যায়নি। বিস্তারিতত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।




সর্বশেষ সংবাদ
অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে : জামায়াত আমির
নওগাঁয় ডোবায় ডুবে মামা-ভাগনের মৃত্যু
৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আইডিয়ালে ভাই-বোন ভর্তিতে শতভাগ কোটা চান অভিভাবকরা
হিট অফিসার মাসে বেতন পেতেন ৮ লাখ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
বিআরটিসি কার্যালয়ে মানববন্ধনের চেষ্টা, থানায় জিডি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
রাজধানী'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: info@banglaforever.com
বাংলা ফরএভার পরিবার