▣ ঢাকা ▦ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩; ১২ নভেম্বর ২০২৬
১ জমাদিউস সানি ১৪৪৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলা English
শিল্প ও সাহিত্য
কবিতা । তমিজ উদ্‌দীন লোদী
বাংলাফরএভার ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১২:১৯ এএম  আপডেট: ১২.১১.২০২৬ ১২:২১ এএম
কবিতা । তমিজ উদ্‌দীন লোদী
নেরুদা, শেষ প্রেমের ঠান্ডা ঘাম

যখন বৃষ্টি পড়ে ভালপারাইসোর গলিতে, আর প্রতিটি ফোঁটা তোমার নাম ধরে ডাকে । 

তোমার কবিতা একপ্রকার নৌকো , যে কখনো ভিড়ে না, কখনো ডোবে না
শুধু ভেসে থাকে অশ্রুর গভীরে, মাছের পেটে, ভাঙা অক্ষরের ভিতরে। 
তুমি লেখো রক্তের মতো, কিন্তু রক্ত তো শুধু রঙ নয়—এটি নাড়ির শেকড়, 
নির্বাসিত দেশের মানচিত্র, এক যুদ্ধের শেষ নিঃশ্বাস, যে যুদ্ধ কেবল 
বুকের ভেতরেই বয়ে চলে ।

যখন তুমি ভালোবাসা শব্দটি বলো তখন সেটি আটলান্টিকের ঢেউ হয়
যে ঢেউ কখনো থামে না, কেবল ছোঁয় এক অদেখা তীর, যেখানে কোনো
নাম নেই, শুধু ছায়ার মিছিল।

নেরুদা, তুমি কি জানো, তোমার চোখে চিলির আঙ্গুর পেকে ওঠে, 
আবার পচে যায় ইতিহাসের অন্ধকারে । কখনো ফিরে আসে নিজের 
কাছেই —আত্মহত্যার মতো, আত্মপ্রেমের মতো, এক অসীম দ্বন্দ্বের মতো।

তুমি ডুবে যাও শব্দের ভেতর, আর শব্দগুলো তোমাকে তীরে ফেলে দেয়—
আবছা এক ভোরে, যখন কেবল সমুদ্র জানে, তুমি কীভাবে মরে গিয়ে বাঁচো 
প্রতিটি অক্ষরের শ্বাসে।

আমি আজও তোমাকে খুঁজি তোমার নিজের কবিতার মধ্যে, 
যেখানে তুমি নেই, যেখানে আছ শুধু ধুলো, ধুলো নাকি জল ? 
নাকি এই বৃষ্টি, পৃথিবীর শেষ প্রেমের ঠান্ডা ঘাম?




বৃক্ষবেষ্টিত নদী ও নিস্তব্ধতা : তমিজ উদ্‌দীন লোদী

বৃক্ষবেষ্টিত নদী ও নিস্তব্ধতা : তমিজ উদ্‌দীন লোদী

বৃক্ষবেষ্টিত নদী তীরে বসে আছি।বিকেল গড়িয়ে যাচ্ছে গোধূলির দিকে।স্মৃতির  মতো গড়িয়ে পড়ছে  অরুন্তুদ মায়া।নদীর বুক


প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত