▣ ঢাকা ▦ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩; ১২ নভেম্বর ২০২৬
১ জমাদিউস সানি ১৪৪৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলা English
পর্যটন
ছয় দেশে ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা
ভ্রমণ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:০৫ এএম 
সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাঝুঁকি এবং সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি কনস্যুলার সহায়তা দেওয়ার সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে এ সতর্কতা দেওয়া হয়েছে। খবর আল জাজিরার।

দেশগুলো হলো—ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দেশগুলো এখনো সর্বোচ্চ সতর্কতা ‘লেভেল-৪’-এর আওতাভুক্ত। এ সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।

পোস্টে আরও বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি এবং সেখানে মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতা বিবেচনায় নিয়ে এ সতর্কতা জারি করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের ভাষায়, ‘এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।’

এদিকে ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ মোট ২৩টি দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রয়েছে।

উল্লেখ্য, ‘লেভেল-৪’ হলো যুক্তরাষ্ট্রের ভ্রমণবিষয়ক নির্দেশনার সর্বোচ্চ স্তর। এ সতর্কতা জারি করা হলে সংশ্লিষ্ট দেশগুলোতে ভ্রমণ থেকে সম্পূর্ণ বিরত থাকার পরামর্শ দেওয়া হয় মার্কিন নাগরিকদের।






পর্যটন - বিভাগের আরো খবর
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত