▣ ঢাকা ▦ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩; ১২ নভেম্বর ২০২৬
১ জমাদিউস সানি ১৪৪৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলা English
শিক্ষা
প্রাথমিক বৃত্তি পরীক্ষার সফটওয়্যার প্রশিক্ষণ ১০ নভেম্বর
বাংলাফরএভার ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৩:০৮ পিএম 
সংগৃহীত ছবি
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর সফটওয়্যার ব্যবহারের বিষয়ে উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ নভেম্বর সকাল ৯টায় অধিদপ্তরের পুরাতন ভবনের মাল্টিপারপাস হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ৪ নভেম্বর জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে চট্টগ্রাম, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পিরোজপুর জেলার উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী। বিশেষ অতিথি থাকবেন অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম।

প্রশিক্ষণে অংশ নিতে কর্মকর্তাদের সকাল পৌনে ৮টার মধ্যে প্রশিক্ষণস্থলে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ল্যাপটপ সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে প্রশিক্ষণে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বিধি অনুযায়ী নিজ নিজ বেতন খাত থেকে যাতায়াত ভাতা (টিএ) ও দৈনিক ভাতা (ডিএ) পাবেন।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারে কর্মকর্তাদের দক্ষ ও প্রস্তুত করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


শিক্ষা - বিভাগের আরো খবর
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত