▣ ঢাকা ▦ বৃহস্পতিবার, ২৮ কার্তিক ১৪৩৩; ১২ নভেম্বর ২০২৬
১ জমাদিউস সানি ১৪৪৮
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
বাংলা English
চাকরি
জনবল নেবে রাজশাহী কর আপিল অঞ্চল
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:৫০ পিএম 
জনবল নেবে রাজশাহী কর আপিল অঞ্চল
কর আপিল অঞ্চল-রাজশাহীতে পাঁচ ক্যাটাগরির পদে ১১ জনবল নেবে। ১৩ থেকে ২০তম গ্রেডের এসব পদে স্নাতক, এইচএসসি ও এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

তবে শুধু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদনের সুযোগ পাবেন।

পদের নাম ও সংখ্যা

১. ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ১টি।

২. উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২টি।

৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৫টি।

৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২টি।

৫. অফিস সহায়ক
পদসংখ্যা : ১টি।

শিক্ষাগত যোগ্যতা

১. ব্যক্তিগত সহকারী : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. উচ্চমান সহকারী : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক : স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে। 

৫. অফিস সহায়ক : স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীদের কর আপিল অঞ্চল-রাজশাহীর টেলিটক নিয়োগ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। 

আবেদন ফি : টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৪ নং পদের জন্য ১১২ টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য পরীক্ষার ফি টেলিটকের সার্ভিস চার্জসহ ৫৬ টাকা দিতে হবে।

আবেদন শুরু : ৩ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।
আবেদন শেষ : ২৩ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা।


প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত