প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৯:০৪ পিএম
রকমারিতে চাকরি, বেতন সর্বোচ্চ ৪০ হাজার টাকানিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি ডটকম। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ’ পদে দুইজন কর্মী নিয়োগ দেওয়া হবে। শনিবার (৩১ অক্টোবর) থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক সর্বোচ্চ ৪০ হাজার টাকা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি:
প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকম
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: ই-কমার্সে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: মতিঝিল, ঢাকা
বেতন: মাসিক ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবার, বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে দুটি উৎসব বোনাস, বেতনসহ ছুটি ও সরকারি ছুটির সুবিধা, রকমারি ডটকমের পণ্য কেনায় বিশেষ ছাড়, বিনামূল্যে স্ন্যাকস ও চা, চিকিৎসকের পরামর্শ এবং ফিজিওথেরাপি সেবা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা [এখানে ক্লিক করে](https://bdjobs.com/) নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।