শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলা English
 
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যে ৩ উপায়ে ভালোবাসা দীর্ঘদিন টিকিয়ে রাখবেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪, ১০:০৪ এএম  (ভিজিটর : )

বর্তমান সময়ে ভালোবাসায় নিজেকে জড়ানো বেশ সহজ হলেও তা টিকিয়ে রাখা একটা চ্যালেঞ্জ। প্রথম দেখায় প্রেম হয়ে গেলেও হঠাৎ তাতে ছন্দপতন হতে পারে। তাই ভালোবাসা টিকিয়ে রাখতে সঙ্গীকে গুরুত্ব দেওয়ার বিকল্প নেই। কিন্তু তারপরও ভুল–বোঝাবুঝির জন্য দূরত্ব সৃষ্টি হতে দেখা যায় অনেক সময়। অনেক ভালোবাসা ডালপালা মেলার আগেই হারিয়ে যায়। কাউন্সেলিং সাইকোলজি বিশেষজ্ঞ ক্যারোলিন জুইক সব সময় বলেন, আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি ঠিক করছি? এ রকম মনোভাব আপনার সঙ্গীকে কাছে ধরে রাখবে। সম্পর্ক গভীরতর করার বিষয়ে বিভিন্ন জনের কয়েকটি পরামর্শ আমরা মেনে চলতে পারি। এতে ভালোবাসা দীর্ঘস্থায়ী করতে সুবিধা হবে।

১. কৃত্তিমতা নয়, সরলতা আপনার সঙ্গীকে আরও কাছে টেনে আনবে। কৃত্রিম কোনো কিছুই করবেন না। আজ ওর কাছে যাবেন, তাই খুব সাজগোজ করতে হবে, সাজানো কিছু কথা বলতে হবে, তা নয়। আপনি যা, তা আপনার বন্ধুকে জানতে দিন। এ জন্য পারলারে যাওয়ার দরকার নেই। সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে, তাহলে অতি সাধারণ পোশাক, মিষ্টি হাসি ওর কাছে অসাধারণ লাগবেই। সরলতা আপনার সঙ্গীকে আরও কাছে টেনে আনবে।

২. নিজের দুর্বলতা সম্পর্কে নিজে সচেতন থাকুন, কিন্তু খুব কাছের বন্ধু হিসেবে ওকে সবকিছু জানতে দিন। তাহলে সেও তার নিজের দুর্বলতাগুলো আপনার কাছে মেলে ধরবে। এভাবেই সম্পর্ক ঘনিষ্ঠতর হয়। নিজের মতো করে আপনার ভালোবাসার মানুষটিকে গড়ে তোলার চেষ্টা করবেন না। এতে প্রেমের আবেগে সমস্যা সৃষ্টি হতে পারে। প্রত্যেক মানুষেরই থাকে নিজস্ব ব্যক্তিত্ব। নিজের আলাদা কিছু চিন্তাভাবনা। ভালো লাগার বিষয়। ব্যক্তিস্বাতন্ত্র্যের বৈচিত্র্যকে মর্যাদা দেওয়ার চেষ্টা করতে হবে। ভারসাম্যপূর্ণ রোমান্টিক জীবন গড়ে তোলা ও সম্পর্ক গভীরতর করা কঠিন কিছু নয়। নিজেকে ভালোভাবে জানুন ও প্রকাশ করুন, তাহলে সঙ্গীও বাইরে থেকে আপনার ভেতরটা দেখতে পাবে। এটা সম্পর্ক গতিশীল রাখার অন্যতম শর্ত।

৩. সন্দেহবাতিকে পড়বেন না। আপনি যদি সব সময় আপনাদের সম্পর্ক নিয়ে কেবল দুর্ভাবনায় থাকেন, তার প্রতিফলন ঘটবে সব কাজে ও কথায়। এটা আপনার সঙ্গীকে দূরে সরিয়ে দেবে। একে অপরের প্রতি মর্যাদা প্রেমের একটি অন্যতম শর্ত। ও কি আমাকে সত্যিই ভালোবাসে—এ রকম প্রশ্ন একদম প্রশ্রয় দেবেন না। কারণ, কিছু প্রাথমিক শর্ত পূরণ না হলে তো আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক হতো না।




সর্বশেষ সংবাদ
অপসংস্কৃতি আমাদের ঘাড়ে চেপে বসেছে : জামায়াত আমির
নওগাঁয় ডোবায় ডুবে মামা-ভাগনের মৃত্যু
৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আইডিয়ালে ভাই-বোন ভর্তিতে শতভাগ কোটা চান অভিভাবকরা
হিট অফিসার মাসে বেতন পেতেন ৮ লাখ টাকা
পর্দা নিয়ে কটূক্তি, এবার আন্দোলনের ডাক আল্লামা ওলীপুরীর
বিআরটিসি কার্যালয়ে মানববন্ধনের চেষ্টা, থানায় জিডি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা গ্রেফতার
লাইফস্টাইল'র আরো খব
প্রধান সম্পাদক: মুহম্মদ নূরুল হুদা
সম্পাদক: শেখ জান্নাতুন নিসা

ঠিকানা: প্ল্যানার্স টাওয়ার, ১৩/এ বিপণন সি/এ বীর উত্তম সি আর দত্ত রোড, বাংলা মটর, ঢাকা-১০০০।
মুঠোফোন: ০১৫১১৭৪০৮৬৮, ই-মেইল: info@banglaforever.com
বাংলা ফরএভার পরিবার